ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘দিনের ভোট রাতেই’ বিতর্কিত ১২ কর্মকর্তা এখন দুদকের জালে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:১৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

ধানমন্ডির বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দে নীতিমালা ভঙ্গের অভিযোগে দুদকের সাবেক দুই কমিশনারসহ সচিব পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ যাচাইয়ের অংশ হিসেবে এ জিজ্ঞাসাবাদ রুটিন কাজ।

তলবকৃতদের মধ্যে রয়েছেন—সাবেক কমিশনার মোজাম্মেল হক খান, জহরুল হক, সাবেক সচিব মো. ইউনুসুর রহমান, এমএ কাদের, আইডিআরএ’র সাবেক চেয়ারম্যান ড. এম আসলাম আলম, সাবেক সচিব আকতারী মমতাজ, মো. সিরাজুল হক খান, সাবেক রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক সচিব মো. আনিছুর রহমান ও সাবেক সিনিয়র সচিব এসএম গোলাম ফারুক।

তাদের মধ্যে কয়েকজনকে আগামী ১৭ সেপ্টেম্বর, কয়েকজনকে ১৮ সেপ্টেম্বর এবং বাকিদের ২১ সেপ্টেম্বর হাজির হতে বলা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ‘গৃহায়ন ধানমন্ডি (প্রথম পর্যায়)’ প্রকল্পের আওতায় উচ্চমূল্যের ফ্ল্যাট বরাদ্দে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ১৪ তলা ভবনের ১৮টি ফ্ল্যাটের মধ্যে ৬০ শতাংশ সরকারি ও ৪০ শতাংশ বেসরকারি কোটার নিয়ম থাকলেও তা মানা হয়নি।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ‘দিনের ভোট রাতে করা’র সঙ্গে জড়িত থাকার পুরস্কার হিসেবেই এসব কর্মকর্তাকে ধানমন্ডির ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

‘দিনের ভোট রাতেই’ বিতর্কিত ১২ কর্মকর্তা এখন দুদকের জালে

আপডেট সময় ০৮:১৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫