ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামায়াত’ প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে জামায়াতের তীব্র প্রতিবাদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

দৈনিক ইনকিলাবে প্রকাশিত ‘ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামায়াত’ শিরোনামের প্রতিবেদনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, দৈনিক ইনকিলাবের প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনটি বানোয়াট ও অসত্য। তিনি অভিযোগ করেন, “ডা. জাহেদুর রহমান পানি ঘোলা করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। পিআর ও জুলাই সনদকে ভারতীয় এজেন্ডা আখ্যা দিয়ে তিনি আসলে আওয়ামী লীগ ও ভারতের স্বার্থই রক্ষা করছেন।”

তিনি দাবি করেন, পিআর বা প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতি আধুনিক বিশ্বের স্বীকৃত গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে প্রায় ৯১টি দেশে এটি কার্যকর রয়েছে। বাংলাদেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, আলেম-ওলামা, রাজনৈতিক নেতা ও ছাত্রসমাজের বৃহৎ অংশ এই ব্যবস্থাকে সমর্থন করছে। অথচ একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এ ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, যাতে সংসদ ভারসাম্যপূর্ণ না হয় এবং গণতন্ত্রের ভিত্তি মজবুত না হয়।

জামায়াতের মতে, পিআর পদ্ধতি ও জুলাই সনদের বিরোধিতাই ভারত ও আওয়ামী লীগের এজেন্ডার অংশ, যা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা ছাড়া কিছু নয়।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামায়াত’ প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে জামায়াতের তীব্র প্রতিবাদ

আপডেট সময় ০৯:২০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫