ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ, নারী নিহত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৪৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৫৭ বার পড়া হয়েছে

নরসিংদী সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ফেরদৌসী আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর)  উপজেলার আলোকবালীর চরে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও রাজনৈতিক অবস্থান নিয়ে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার গ্রুপের মধ্যে বেশ কিছুদিন দ্বন্দ্ব চলছিলো। গতকাল বৃহস্পতিবার দুই গ্রুপের সংঘর্ষে ইদন মিয়া নামের একজন নিহত হন। এরই জেরে আজ দুপুরে উভয়পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পরে উভয়পক্ষ। এ সময় এক গ্রুপ অন্য গ্রুপকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সময় ফেরদৌসী আক্তার নামে একজন নিহত হন।আলোকবালী এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দুই গ্রুপই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে ভিড়িয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। তিনি বলেন, ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ, নারী নিহত

আপডেট সময় ০৭:৪৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫