ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির ফলাফল ঘোষণার পরপরই ইশরাকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৭১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে পূর্বানুমিত অন্যান্য প্রার্থীরাও বোর্ড পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।

রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিন ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হন আরও দুইজন পরিচালক।

ফলাফল ঘোষণার পরপরই বিএনপি নেতা ইশরাক হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন। তিনি লেখেন, “বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না। অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। আমাদের দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড লাথি মেরে ছুড়ে ফেলে দেয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

বিসিবির ফলাফল ঘোষণার পরপরই ইশরাকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

আপডেট সময় ০৮:০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫