ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় ছাত্রদল নেতা রিফাতসহ দুই মাদকসেবীর কারাদণ্ড

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইয়াবাসহ আটক উপজেলা ছাত্রদল নেতা রিফাত হাওলাদার ও তার সহযোগী নাদিম মাহমুদকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার টুটাপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ তাদের দণ্ডাদেশ প্রদান করেন।

আটক রিফাত জামান হাওলাদার (২৮) উপজেলার কুশলা ইউনিয়নের টুটাপাড়া গ্রামের মোশারফ হোসেন হাওলাদারের ছেলে এবং কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। অপরজন নাদিম মাহমুদ (১৯) কোটালীপাড়া পৌরসভার ডহরপাড়া গ্রামের ইলিয়াস শেখের ছেলে।

পরিদর্শক খোরশেদ আলম জানান, “দীর্ঘদিন ধরে তারা ইয়াবা সেবনের পাশাপাশি এলাকায় মাদক বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।”

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির হাওলাদার বলেন, “রিফাত হাওলাদার আমাদের কমিটির সদস্য হলেও তিনি অনেকদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপস্থিত।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ বলেন, “উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশ যৌথভাবে মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালাচ্ছে।”

জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ

কোটালীপাড়ায় ছাত্রদল নেতা রিফাতসহ দুই মাদকসেবীর কারাদণ্ড

আপডেট সময় ০৯:০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫