ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৩ হাজার টাকার ব্যাংক ব্যালেন্স, তবু ১০ লাখের চেক উপহার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৬৫৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে বিএনপির এক সমাবেশে ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে। দলের মনোনয়নপ্রত্যাশী নেতাকে ১০ লাখ টাকার চেক উপহার দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন নূর কাসেম (৩৭) নামের এক সাধারণ কর্মী।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুলের সমাবেশে মঞ্চে উঠে তাঁর গলায় টাকার মালা পরিয়ে দেন এবং নির্বাচনী খরচের জন্য ১০ লাখ টাকার একটি চেক তুলে দেন নূর কাসেম।

কামরুজ্জামান কামরুল চেকটি হাতে নিয়ে সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের দেখান। এর পরই বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

তদন্তে জানা গেছে, নূর কাসেমের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৩ হাজার ৪১২ টাকা। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরপাড়ের মান্দিয়াতা গ্রামের বাসিন্দা। পেশায় কৃষক নূর কাসেম ইট কেনাবেচার একটি ছোট ব্যবসাও চালান।

ঘটনার পরদিন রোববার (২৬ অক্টোবর) বিকেলে তাহিরপুর উপজেলার একতা বাজারে বিএনপির কর্মসূচিতে কামরুজ্জামান কামরুল আনুষ্ঠানিকভাবে নূর কাসেমের হাতে চেকটি ফিরিয়ে দেন।

এ বিষয়ে নূর কাসেম বলেন,
“সমাবেশ দেখতে গেছিলাম, মানুষ দেখে আবেগে চইলা গিয়া চেকটা দিছি। আমি ওনারে ভালা পাই, গরিবের লাগি কাজ করেন, তাই মনের আবেগে দিছি। আমার অত টেকা নাই। যদি মাইনসে কয়, টাকা দিত অইব, শ্রীপুর বাজারে আমার একটা ভিটা আছে, ইটা বিক্রি কইরা দিমু।”

প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল বলেন,
“ওই কর্মী ভালোবেসে চেকটা দিয়েছেন, কিন্তু আমি নেব না। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি অর্থের জন্য রাজনীতি করি না, মানুষের ভালোবাসাই আমার আসল শক্তি।”

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

৩ হাজার টাকার ব্যাংক ব্যালেন্স, তবু ১০ লাখের চেক উপহার

আপডেট সময় ০৯:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫