ঢাকা ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংকট সমাধানে আলোচনার পথ সরকারই বন্ধ করেছে: হামিদুর রহমান আযাদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৫৭৮ বার পড়া হয়েছে

সংকট সমাধানে আলোচনার পথ জনগণ বন্ধ করেনি, বরং সরকারই রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে সেই পথ আটকে দিয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে চার মাসব্যাপী যে আন্দোলন চলছে, সেটি এখন অবশ্যম্ভাবী হয়ে ওঠা জনআকাঙ্ক্ষার প্রতিফলন। “আজকের পল্টনের ঐতিহাসিক সমাবেশ সেই আন্দোলনের পঞ্চম পর্ব,”—যোগ করেন তিনি।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত আট ইসলামী দলের সমাবেশে বক্তব্যে হামিদুর রহমান আযাদ বলেন, “আমরা চাইনি সংঘাতে যাক। আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান হোক—এটাই ছিল আমাদের অবস্থান। কিন্তু সরকার সে পথে হাঁটেনি। বিশেষ বিশেষ রাজনৈতিক দলের চাপে জনতার আকাঙ্ক্ষাকে স্থবির করে দিয়েছে, যা সরাসরি জনমতের বিপরীত।”

জামায়াতের এই সহকারী সেক্রেটারি আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়ন, গণভোট ও আরও তিন দফা দাবিতে আট দলের আন্দোলন শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং জনগণের ইচ্ছা ও ক্ষোভের প্রকাশ।

তার ভাষায়, “গত চার মাসে আমরা চার পর্বের আন্দোলন করেছি। আজ চলছে পঞ্চম পর্ব। আট দলের শীর্ষ নেতারা উপস্থিত— এটা আর সাধারণ সমাবেশ নয়, একটি ঐতিহাসিক ঘোষণা।”

তিনি মনে করিয়ে দেন, সরকারের প্রতি শান্তিপূর্ণ সমাধানের সুযোগ বহুবার দেয়া হলেও তা উপেক্ষিত হয়েছে। “জনতার আকাঙ্ক্ষাকে কেড়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। তাই গণভোট এখন শুধু রাজনৈতিক দাবি নয়, বরং অবধারিত একটি জাতীয় সিদ্ধান্তের পথ,”—বলেন হামিদুর রহমান আযাদ।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আসমানে ফয়সালা হয়ে গেছে, তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী: আমান উল্লাহ আমান

সংকট সমাধানে আলোচনার পথ সরকারই বন্ধ করেছে: হামিদুর রহমান আযাদ

আপডেট সময় ০৪:০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫