ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যাদের নিয়ে জোট করতে চান, জানালেন হাসনাত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৫৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৬২৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংস্কারের বিপক্ষে থাকা কোনো দলের সঙ্গে এনসিপির নির্বাচনি এলায়েন্স সম্ভব নয়। এনসিপি ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে গঠিত হয়েছে—সংস্কার, জাতীয় ঐকমত্য ও ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতার পক্ষে থাকা দলগুলোই এনসিপির সম্ভাব্য সহযোগী হতে পারে।

মঙ্গলবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা সমবায় ভবনের নবম তলায় এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা সংস্কারের পক্ষে, জাতীয় ঐকমত্যের পক্ষে সব সময় ছাড় দিয়ে এসেছি। যে দলগুলো সংস্কারের পথে আসতে চায়, তাদের নিয়েই পরবর্তী নির্বাচন কার্যক্রম পরিচালনা করব।”

তিনি জানান, নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক। কিছু পেইড বুদ্ধিজীবী তাদের পক্ষে বৈধতা উৎপাদন করতে চেয়েছিল, কিন্তু জনগণ জানে—আগুন সন্ত্রাস ও জ্বালাও-পোড়াও কারা করেছে।”

হাসনাত আরও বলেন, “আওয়ামী লীগের পতন ব্যালটের মাধ্যমে নয়, একটি সার্বজনীন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে। এমনভাবে পতন ঘটলে সেই দলের রাজনীতি করার সুযোগ থাকে না।”

নারায়ণগঞ্জের রাজনীতি প্রসঙ্গে শামীম ওসমানকে ইঙ্গিত করে তিনি বলেন, “গডফাদার রাজনীতি এই জেলার ইতিহাসকে কলুষিত করেছে। আমরা চাই, আর কেউ যেন এই রাজনীতি কলুষিত না করে।

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করতে না পারলে আগামী নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না।”

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আল আমিন, যুগ্ম আহ্বায়ক আহমেদুর রহমান তনুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ

যাদের নিয়ে জোট করতে চান, জানালেন হাসনাত

আপডেট সময় ০৬:৫৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫