ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা তুলে নেয়া হবে—এমন বক্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন বলে যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুলের প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “আজ ১১ নভেম্বর বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় দেয়া আমার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে—যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, “আমি বক্তব্যে বলেছি, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। এই ইউনিয়নে যদি হয়রানিমূলক কোনো মামলা হয়ে থাকে, আমরা তা তুলে নেবো। কিন্তু দেশব্যাপী মামলা দায়ের বা মামলা তুলে নেয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি।”

মির্জা ফখরুল দেশবাসী ও দলের নেতাকর্মীদের গণমাধ্যমে প্রকাশিত ওই ভুল বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

আপডেট সময় ০৯:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫