ঢাকা ১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের রায় ১৭ নভেম্বর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:২৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের রায় প্রদান করবেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের তারিখ ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার অপর দুই আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলা শুরু হয় শেখ হাসিনার বিরুদ্ধে। ১৭ অক্টোবর ২০২৪ প্রথম বিচারকাজ অনুষ্ঠিত হয় এবং তখনই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

চলতি বছরের ১৬ মার্চ প্রসিকিউশন আবেদন করে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করার জন্য। একাধিকবার সময় বাড়ানোর পর ১২ মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। যুক্তিতর্ক শুরু হয় ১২ অক্টোবর এবং ২৩ অক্টোবর শেষ হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম উভয় আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি জানান।

মামলায় আনুষ্ঠানিক অভিযোগে পাঁচটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে:
১. ১৪ জুলাই গণভবনে উসকানিমূলক বক্তব্য দেওয়া
২. হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেওয়া
৩. রংপুরে ছাত্র আবু সাঈদকে হত্যা
৪. ঢাকার চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে হত্যা
৫. আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ

আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক, আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি।

জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের রায় ১৭ নভেম্বর

আপডেট সময় ১২:২৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫