ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় নম্বর থেকে প্রসিকিউশন টিমকে হত্যার হুমকি, চিফ প্রসিকিউটরসহ সবাই আতঙ্কে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৬৫৫ বার পড়া হয়েছে

ভারতীয় কান্ট্রি কোড ব্যবহার করে অজ্ঞাত নম্বর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্যদের ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রোববার রাত থেকেই চিফ প্রসিকিউটরসহ পুরো টিমের সদস্যরা এমন অসংখ্য হুমকিমূলক ফোনকল পেয়েছেন।

টিমের সদস্যরা জানান, রাত থেকে বারবার ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন, “গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে হুমকি দেয়া শুরু হয়েছে। আজকেও বেশ কয়েকটি ফোন পেয়েছি। বেশিরভাগ কল ভারতের কান্ট্রি কোড থেকে আসছে। শেখ হাসিনার শাস্তি হলে আমাদের কাউকে বাঁচতে দেয়া হবে না—এমন হুমকিও দিয়েছে।”

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, “অনেক ফোন পেয়েছি। একই ধরণের কথা, একই হুমকি। পরে বিরক্ত হয়ে ফোন বন্ধ করে দিতে হয়েছে। নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দেবে বলেও বলা হয়েছে।”

হুমকি প্রসঙ্গে তিনি আরও বলেন, “ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়। এসব কথাকে আমলে নেওয়ার কিছু নেই।”

জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ

ভারতীয় নম্বর থেকে প্রসিকিউশন টিমকে হত্যার হুমকি, চিফ প্রসিকিউটরসহ সবাই আতঙ্কে

আপডেট সময় ১১:০০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫