ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাচালান পণ্য উদ্ধার ঘটনায় পরশুরামে যুবদল নেতা জিহাদ বহিষ্কার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৩৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৬৪৯ বার পড়া হয়েছে

ফেনীর পরশুরামে বাড়ি থেকে ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার হওয়ার ঘটনায় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী রবিউল হোসেন জিহাদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) জেলা যুবদলের সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আল ইমরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। জিহাদ উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামের কাজী জামাল উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে প্রাথমিক সদস্য পদসহ যুবদলের সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। ফেনী জেলা যুবদলের আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিদ্ধান্তটি অনুমোদন করেছেন। পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল জানান, বহিষ্কারের বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল ইউনিটে জানানো হয়েছে।

এর আগে ৬ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামের জিহাদের বাড়িতে অভিযান চালায়। বাড়ির গোয়ালঘর থেকে বস্তাভর্তি ভারতীয় থ্রি-পিসসহ বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি জানতে পেরে জিহাদ পালিয়ে যান। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পরশুরাম মডেল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

চোরাচালান পণ্য উদ্ধার ঘটনায় পরশুরামে যুবদল নেতা জিহাদ বহিষ্কার

আপডেট সময় ০৮:৩৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫