ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় থানায় ককটেল হামলা, তিন পুলিশ সদস্য আহত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপের ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ হামলা ঘটে।

আহতরা হলেন—নারী কনস্টেবল আইরিন নাহার (৩১), কনস্টেবল আরিফ হোসেন (৩৩) এবং কনস্টেবল নজরুল ইসলাম (৫২)। তারা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস জানান, আহতদের শরীরে স্পিন্টারের আঘাত পাওয়া গেছে, তবে তা মারাত্মক নয়। প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা থানায় একটি ককটেল ছুড়ে মারে। সেকেন্ড অফিসার এসআই মামুন জানান, থানায় একটি ও উপজেলা পরিষদে দু’টি ককটেল নিক্ষেপ করা হয়। উপজেলা পরিষদে হামলায় কেউ আহত হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কোটালীপাড়ায় থানায় ককটেল হামলা, তিন পুলিশ সদস্য আহত

আপডেট সময় ১০:০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫