ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত জিতলে বিষ খাবো’— কিশোরগঞ্জ-৪ এ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের কঠোর ঘোষণা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৬৩২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, “ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে রাজাকারেরা (জামায়াত) যদি নির্বাচনে জিতে এবং জামায়াত সরকার গঠন করে— আমি বিষ খাবো।” শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সমাবেশে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষে হাত তোলেন দেখি… রাজাকারের পক্ষে হাত তোলেন দেখি…”– কিন্তু কোনো হাত রাজাকারের পক্ষে না উঠায় তিনি প্রশ্ন তোলেন, এরপরও কীভাবে তারা নির্বাচনে জিতে সরকার গঠনের স্বপ্ন দেখে!

ফজলুর রহমান অভিযোগ করে বলেন, জামায়াত নেতাদের তিনি মুনাফেক, বেইমান ও অকৃতজ্ঞ মনে করেন। তার দাবি— “এরা যে বেঁচে আছে, এটাই শেখ মুজিব, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দয়া। ২০০১ সালে এরা খালেদা জিয়ার কাছে কাকুতি-মিনতি করেছিল, তখন বাঁচানো হয়েছিল। আর এখন উল্টো বিএনপিকেই অপবাদ দেয়।”

নিজেকে আদর্শিক যুদ্ধের প্রার্থী দাবি করে তিনি জানান, তিনি শুধু মুক্তিযুদ্ধের পক্ষে থাকা ভোটারদের কাছেই ভোট চান। ধর্ম নয়— হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান— সবার কাছ থেকেই তিনি সমানভাবে সমর্থন প্রত্যাশা করেন। তার ভাষায়, স্বাধীনতার লক্ষ্যই ছিল একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়া।

সমাবেশে উপস্থিত ছিলেন তার স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

জামায়াত জিতলে বিষ খাবো’— কিশোরগঞ্জ-৪ এ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের কঠোর ঘোষণা

আপডেট সময় ১০:০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫