ঢাকা ০২:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

“ঐক্যবদ্ধ ইসলামী শক্তির জাগরণ—আগামী নির্বাচনে নতুন ইতিহাস রচনার ঘোষণা জামায়াত আমিরের”

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৫১:১১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে। তিনি সতর্ক করে বলেন, অতীতের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে, তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

শনিবার (২২ নভেম্বর) ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। ইসলামের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারও রক্তচক্ষু ভয় পাওয়ার কারণ নেই।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারে এবং সম্মিলিত শক্তি নিয়ে নির্বাচনে অংশ নেয়, তবে দেশে নতুন ইতিহাস রচিত হবে।

এছাড়া বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ আরও অনেকে। বক্তারা দাবি করেন, ইসলামী রাজনৈতিক দলগুলো ঐক্য গড়ে তুলতে পারলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব। তাদের মতে, দেশ কোন পথে এগোবে—তা নির্ধারণ করবে জনগণ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক শক্তিগুলো।

নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

ইরানে লাগাতার হামলা, ইসরায়েলের সঙ্গে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রও

“ঐক্যবদ্ধ ইসলামী শক্তির জাগরণ—আগামী নির্বাচনে নতুন ইতিহাস রচনার ঘোষণা জামায়াত আমিরের”

আপডেট সময় ০৩:৫১:১১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫