ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

একই দিনে নির্বাচন ও গণভোট: ইসিকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি সিইসি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৭৮৮ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার বিষয়ে সরকারের চিঠি ইসির কাছে এসেছে। এমন পরিস্থিতি ইসির জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিইসি এ কথা জানান।

তিনি বলেন, “গণভোটের আইনের মধ্যে প্রসিডিউর উল্লেখ থাকবে। সেই অনুযায়ী গণভোট অনুষ্ঠিত হবে। আগামী সপ্তাহে গণভোট আইন পাশ হলে কমিশন তার প্রস্তুতি শুরু করবে।”

সিইসি আরও জানান, “ইসি ও সরকার ফ্রি ও ফেয়ার নির্বাচন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের ৪২ হাজার পোলিং সেন্টার থাকবে। সব সেন্টারে সিসি ক্যামেরা বসানো সম্ভব নয়। নির্বাচনের সময় সাংবাদিক ও পর্যবেক্ষকরা সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারবেন।”

তিনি বলেন, “নির্বাচনের জন্য ইসির প্রস্তুতি পুরোপুরি চলছে। নির্বাচনের সময় আমরা ৫ শতাংশ কাজ করব, বাকি ৯৫ শতাংশ কাজ সম্পাদন করবেন অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।”

পোস্টাল ভোট প্রসঙ্গে সিইসি উল্লেখ করেন, “প্রবাসে ভোটের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু অনেকের ঠিকানা ভুল, অনেকের পাসপোর্ট নেই, যা চ্যালেঞ্জ তৈরি করছে।”

সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা করছে র‍্যাব, শিগগিরই অভিযান শুরু

একই দিনে নির্বাচন ও গণভোট: ইসিকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি সিইসি

আপডেট সময় ০৬:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫