ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় বিএনপি মহিলা দলের সম্মেলনে মোশাররফ হোসেন: ‘দাঁড়িপাল্লা-হাতপাখা দিয়ে এ অঞ্চলে কিছুই হবে না’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:৫৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘দাঁড়িপাল্লা-হাতপাখা দিয়ে এই এলাকায় কোনো সাফল্য আসবে না। জীবনে কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না।’

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মধ্য পাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিএনপি সরকারে এলে দেশের প্রতিটি পরিবারের প্রবীণ সদস্যকে ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় আনা হবে এবং বেকার যুবকদের জন্য বেকার ভাতা চালু করা হবে। নারীর ক্ষমতায়ন ও অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে তিনি জানান, ভবিষ্যতেও নারীদের উন্নয়নে বিএনপি ধারাবাহিকভাবে কাজ করবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি রাশিদা বেগম। এছাড়া বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, উপজেলা মহিলা দলের নেত্রীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ইউনিয়ন মহিলা দল, বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

কলাপাড়ায় বিএনপি মহিলা দলের সম্মেলনে মোশাররফ হোসেন: ‘দাঁড়িপাল্লা-হাতপাখা দিয়ে এ অঞ্চলে কিছুই হবে না’

আপডেট সময় ০৫:৫৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫