ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. তাসনিম জারা: খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, সকলের দোয়া কামনা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শনিবার তিনি একটি ফেসবুক পোস্টে এ উদ্বেগ প্রকাশ করেছেন।

ডা. জারা বলেন, “রাজনীতি, দল–মত, মতাদর্শ—সবকিছুর ঊর্ধ্বে উঠে তার জন্য সবার দোয়া কামনা করি।”

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, এক সপ্তাহ আগে একটি অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে তার অল্প সময়ের দেখা হয়েছিল। ওই সময় সাবেক প্রধানমন্ত্রী দেশেই থেকে দেশের জন্য কাজ করতে বলেছিলেন।

জারা বলেন, “অসংখ্য মানুষ একই কথা বলেন, কিন্তু বেগম খালেদা জিয়ার মুখে এ উপদেশের গভীরতা, ইতিহাস আর সত্যতা সম্পূর্ণ আলাদা।”

তিনি উল্লেখ করেন, জীবনের সবচেয়ে কঠিন সময়েও খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের পাশে থেকে কখনও সরে দাঁড়াননি। বেদনা, অপমান ও দীর্ঘ প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের অবস্থান ও বিশ্বাস থেকে আপোষ করেননি। বছরের পর বছর যে ধৈর্য ও সহনশীলতার দৃষ্টান্ত খালেদা জিয়া স্থাপন করেছেন, তা সবার জন্য অনুকরণীয়।

ডা. তাসনিম জারা মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে বলেন, তিনি যেন বেগম খালেদা জিয়াকে রহমত, আরোগ্য ও শান্তি দান করেন।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ডা. তাসনিম জারা: খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, সকলের দোয়া কামনা

আপডেট সময় ০১:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫