ঢাকা ১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংখ্যালঘুদের যেকোনো হুমকি–হয়রানিতে পাশে থাকবে এনসিপি: পঞ্চগড়ে সারজিস আলম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

পঞ্চগড় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশে যারা সংখ্যালঘু বা সংখ্যায় কম— তারা যদি কোনো ব্যক্তি, নেতা বা রাজনৈতিক দলের দ্বারা সামান্যতম হুমকি, হয়রানি কিংবা জুলুমের শিকার হন, তবে যেন সঙ্গে সঙ্গে কমিটির সঙ্গে যোগাযোগ করেন। এনসিপি তাদের পাশে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

শনিবার (২৯ নভেম্বর) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলায় কমিটি প্রকাশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম আরও বলেন, “আমরা কোনোদিন কারো পায়ে লাগতে যাবো না। তবে কেউ যদি আমাদের ওপর পা দিয়ে লাগতে চায়— তাকে ছাড়ও দেবো না। অন্য দলের কেউ ভালো কাজ করলে তাকে সমর্থন করবেন, কারণ ভালোকে ভালো বললে মানুষ ভালো কাজে উৎসাহ পায়।”

তিনি আরও বলেন, “যে কোনো দলের হোক, যত বড় ব্যক্তিই হোক— যদি কেউ অপকর্মে জড়ায় বা মানুষের ওপর জুলুম–হয়রানি করে, তবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

অনুষ্ঠানের শেষে বোদা উপজেলার দশটি ইউনিয়ন এবং একটি পৌরসভার এনসিপি কমিটির নাম ঘোষণা করেন সারজিস আলম।

অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়। এ সময় পঞ্চগড় জেলাসহ পাঁচ উপজেলার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সংখ্যালঘুদের যেকোনো হুমকি–হয়রানিতে পাশে থাকবে এনসিপি: পঞ্চগড়ে সারজিস আলম

আপডেট সময় ১০:৫১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫