ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রেজা কিবরিয়ার বিএনপিতে প্রত্যাবর্তন: হবিগঞ্জ-১ থেকে ধানের শীষে লড়ার ইচ্ছা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:২৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি নিজের যোগদান সম্পন্ন করেন।

যোগদান অনুষ্ঠানে রেজা কিবরিয়া বলেন, “বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করলাম।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “রেজা কিবরিয়া বিএনপিতে যুক্ত হওয়ায় আমরা অত্যন্ত গর্বিত। দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানাই। বিএনপির ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।”

রেজা কিবরিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন। বিএনপি ঘোষিত ২২৭ আসনের তালিকায় হবিগঞ্জ–১ আসনটি এখনো ফাঁকা রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রেজা কিবরিয়া ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকেই লড়াই করেছিলেন।
পরবর্তী সময়ে তিনি গণফোরামে যোগ দিয়ে সাধারণ সম্পাদক হন, পরে বিভক্ত হয়ে নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন। এখানেও বিভক্তি দেখা দিলে তিনি আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

এবার ফের তিনি বিএনপির রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখতে যাচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ

রেজা কিবরিয়ার বিএনপিতে প্রত্যাবর্তন: হবিগঞ্জ-১ থেকে ধানের শীষে লড়ার ইচ্ছা

আপডেট সময় ০১:২৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫