ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নগরকান্দায় যুবদল নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৪:০১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১২৬৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন যুবদল আহ্বায়ক কাইয়ুম মাতুব্বরকে মারধরের অভিযোগ উঠেছে সিআইডির মাদারীপুর জোনে কর্মরত পুলিশ কর্মকর্তা আজগর আলীর বিরুদ্ধে। সোমবার (১ ডিসেম্বর) সকালে কাইচাইল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে কাইয়ুম মাতুব্বর চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় ছুটিতে বাড়িতে থাকা পুলিশ কর্মকর্তা আজগর আলী বাজারে এসে উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। কাইয়ুম তাকে এভাবে স্লোগান না দিতে অনুরোধ করলে আজগর আলী ও তার সঙ্গে থাকা কয়েকজন কাইয়ুমের ওপর চড়াও হয়ে তাকে মারধর করেন।

আহত কাইয়ুম মাতুব্বর অভিযোগ করে বলেন, “আমি কিছু না বলেই চা খাচ্ছিলাম। হঠাৎই তারা আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।”

অভিযুক্ত আজগর আলী অভিযোগ অস্বীকার করে জানান, বাজারে গিয়ে তিনি শুধু দুই পক্ষের তর্ক থামাতে চেয়েছিলেন। “কাউকে মারার প্রশ্নই আসে না। অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত,” বলেন তিনি।

নগরকান্দা থানার ওসি রেজাউল করিম জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পথের শেষ কাঁটাও সরে গেল, বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

নগরকান্দায় যুবদল নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে

আপডেট সময় ০৯:৫৪:০১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫