ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ব্যাপক আস্থা বাংলাদেশের মানুষের: আইআরআই’র জরিপ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সর্বশেষ দেশব্যাপী জরিপে দেখা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রতি ব্যাপক আস্থা প্রকাশ করেছে দেশের মানুষ। জরিপে অংশগ্রহণকারীদের ৬৯% বলেছেন, ড. ইউনূস “ভালো কাজ করছেন” এবং ৭০% জানিয়েছেন তারা অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে “সন্তুষ্ট”।

আইআরআই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেছেন, ড. ইউনূসের নেতৃত্বে মানুষ অগ্রগতির সম্ভাবনা দেখছেন। তার মতে, এই আস্থা দেশের স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কার নিয়ে জনমতের প্রত্যাশাকে প্রতিফলিত করে।

জরিপে আরও উঠে এসেছে, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মানুষের উৎসাহ উচ্চমাত্রায় রয়েছে। ৬৬% ভোটার জানিয়েছেন যে তারা “খুবই আগ্রহী” ভোট দিতে; আর ২৩% ভোটার “কিছুটা আগ্রহী”। এ ছাড়া ৮০% মানুষ বিশ্বাস করেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

জোহান্না কাও বলেন, বাংলাদেশের জনগণের এই উৎসাহ দেখায় যে সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখা এবং নির্বাচনকে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করা অত্যন্ত জরুরি। আইআরআই নিয়মিতভাবে নীতিমালা, শাসনব্যবস্থা ও রাজনৈতিক পরিবেশ নিয়ে জনমত জরিপ পরিচালনা করে থাকে, এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইস্যুভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা জোরদারে কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ব্যাপক আস্থা বাংলাদেশের মানুষের: আইআরআই’র জরিপ

আপডেট সময় ১০:২৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫