ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশবাসীর সমর্থনই আমাদের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৬২ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত ভালোবাসা, দোয়া ও সমর্থনই তাদের পরিবারের সর্বোচ্চ শক্তি ও প্রেরণার উৎস। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি চেয়ারপার্সন ও তার মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা, শুভকামনা ও প্রার্থনা জানানো হচ্ছে, তার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক ও বন্ধুপ্রতিম মানুষের উদ্বেগ ও সহমর্মিতা—পাশাপাশি বাংলাদেশের কোটি মানুষের ভালোবাসা—তাদের পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে।

তারেক রহমান আরও বলেন, মমতাময়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য তারা নিরন্তর প্রার্থনা করছেন। কঠিন এই সময়ে যে ঐক্য, সংহতি ও সহমর্মিতা দেশবাসী দেখাচ্ছেন, তার জন্য তিনি সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান।

জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ

দেশবাসীর সমর্থনই আমাদের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান

আপডেট সময় ১১:০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫