ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জনগণকে নিয়েই দেশ পরিচালনা করবে জামায়াত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত বা কাজ করবে না জামায়াত। জনগণকে সম্পৃক্ত করেই দেশ পরিচালনার নীতি গ্রহণ করা হবে। তিনি বলেন, ইনসাফ এবং কোরআনের প্রদত্ত সমাধানের আলোকে আগামীর বাংলাদেশ নির্মাণে দলটি কাজ করতে চায়।

গতকাল মিরপুরের ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব বক্তব্য দেন। জামায়াত ক্ষমতায় গেলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মানিত করা হবে উল্লেখ করে তিনি বলেন, দলটির লক্ষ্য একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করা। তার মতে, যারা দুর্নীতির সঙ্গে জড়িত তারা কখনোই মানসিক প্রশান্তি পায় না; আর দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হলে সবার জন্য শান্তি নিশ্চিত হবে।

নারীর অধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “পৃথিবীতে একমাত্র ইসলামই নারীর প্রকৃত সম্মান ও অধিকার নিশ্চিত করেছে।” এ সময় তিনি অভিযোগ করেন, কিছু চিকিৎসক ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করছেন। তার মতে, বাংলাদেশের চিকিৎসকদের জন্য হালাল উপায়ে জীবিকা নির্বাহের পর্যাপ্ত সুযোগ রয়েছে।

দেশের ওষুধ শিল্পের অগ্রগতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, একসময় বিদেশি কোম্পানির ওপর নির্ভরশীল থাকা বাংলাদেশ এখন বহু দেশে ওষুধ রপ্তানি করছে—যা গর্বের বিষয়।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেয়াকে ‘আগ্রাসন’ হিসেবে দেখা হবে, ইরানের হুঁশিয়ারি

জনগণকে নিয়েই দেশ পরিচালনা করবে জামায়াত

আপডেট সময় ১০:৫৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫