ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যয় প্রধান উপদেষ্টার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:২১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৬ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করেছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি জানান, স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে এবং এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে জাতি গর্বিত হবে। প্রধান উপদেষ্টা কোর্সে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরও উল্লেখ করেন, নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

চলতি বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫-এ মোট ৯৬ জন সদস্য অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ৪৯ জন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর, ১৮ জন অসামরিক প্রশাসনের এবং ভ্রাতৃপ্রতিম ১৮টি দেশের ২৯ জন সদস্য। এছাড়াও বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ সম্পন্ন করেন।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

ফেব্রুয়ারিতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যয় প্রধান উপদেষ্টার

আপডেট সময় ০১:২১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫