ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে। নিহত যুবকের নাম সবুজ (২৫), তিনি উপজেলার জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার শেরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজসহ কয়েকজন যুবক সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে প্রবেশ করার সময় ১৬৯ বিএসএফের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। এ ঘটনায় সবুজ ঘটনাস্থলেই নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায়।

৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন জানিয়েছেন, সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে নিহতের মরদেহ ও ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় ১১:১৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫