ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বদলি নিয়ে ক্ষোভ প্রকাশ শিক্ষক নেতার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৮২ বার পড়া হয়েছে

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল কাশেম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নিজের এবং সহকর্মীদের বদলি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ‘আমাকে সাড়ে ৪০০ মাইল দূরে বদলি করা হয়েছে। তবে এতে আমি বিচলিত নই।’

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে লাইভে আবুল কাশেম বলেন, ‘আমার মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের নেতৃত্ব দেওয়া শতাধিক শিক্ষককে পার্শ্ববর্তী জেলা এবং বিভাগে বদলি করা হয়েছে। আরও অনেককে বদলি করা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘এ নিয়ে কেউ বিচলিত হবেন না। প্রয়োজনে আইনি লড়াই করব। তবে আন্দোলন থেকে সরে আসব না। আপনাদের পাশে রয়েছি। অবিলম্বে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসছে। সে জন্য যদি জেলেও যেতে হয়, প্রস্তুত রয়েছি।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত ৪ ডিসেম্বরের বিজ্ঞপ্তিতে ময়মনসিংহের ফুলপুর উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমকে বরিশাল সদরের চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।

এই বিষয়ে আবুল কাশেমের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বদলি নিয়ে ক্ষোভ প্রকাশ শিক্ষক নেতার

আপডেট সময় ১২:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫