ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৮০ বার পড়া হয়েছে

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানী ঢাকাসহ দেশের সব মসজিদে বিএনপির উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।

নয়াপল্টনে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা। এ সময় মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার রোগের শুরু, চিকিৎসার অভাবে তিনি আজ গুরুতর অসুস্থ।’

তিনি আরও জানান, কাতারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শনিবার পৌঁছালে রবিবার তাঁকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আছে। তবে তিনি উড়োজাহাজে ভ্রমণের উপযোগী কি না—সেটি চিকিৎসকরাই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবেন।

বিএনপি এবং এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষেরাও দোয়ায় অংশ নেন। পাশাপাশি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া

আপডেট সময় ০২:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫