ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক বিএনপি–জাপা নেতাকর্মী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৯৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া সংসদীয় এলাকায় বিএনপি ও জাতীয় পার্টি–জাপাসহ বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় মিনারকোট ৪নং ওয়ার্ড আয়োজিত বিশাল জনসমাবেশে এ যোগদান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার।

বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, “ইসলাম এসেছে বিজয়ের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থিদের বিজয় হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ে তুলব। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, মাদককারবারী ও চাঁদাবাজদের জনগণ প্রত্যাখ্যান করবে।”

এ সময় মিনারকোটের বিএনপি নেতা শিশু ভূইয়া, তুলাই শিমুল ও হেফজু ভূইয়ার নেতৃত্বে অর্ধশতাধিক বিএনপি, জাপা ও অন্যান্য দলের নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিশু ভূইয়া, ইমাম হোসেন সোহেল, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, মেজর (অব.) সাইদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আবুল বাসার ভূইয়া, আখাউড়া উপজেলা আমির ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, বায়তুলমাল সম্পাদক মাওলানা উসমান গণি, হেফজু ভূইয়া, বিল্লাল ভূইয়া, দোলন ভূইয়া, আবুল কালামসহ আরও অনেকে।

বক্তব্যে নেতারা বলেন, জাতীয় রাজনীতির সংকটময় সময়ে ন্যায়, মূল্যবোধ ও সুশাসনের প্রতি আস্থা রেখে সাধারণ মানুষ জামায়াতের দিকে ঝুঁকছে। আগামীতেও এই ধারা আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক বিএনপি–জাপা নেতাকর্মী

আপডেট সময় ১১:০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫