ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭৫ নেতাকর্মী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

নরসিংদীতে বিএনপির ৭৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়াচর বাজার সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের আমিরের হাতে ফুল দিয়ে তারা দলে যোগদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. আশকর আলী এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাসউদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মো. ইব্রাহিম ভূইয়া। তিনি নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

আবেগঘন শুভেচ্ছা বক্তব্যে ইব্রাহিম ভূইয়া বলেন, গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয় ও জামায়াতে ইসলামীতে আস্থা রেখেই আপনারা যোগ দিয়েছেন। এটি দলকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিজয়ের পথ সুগম করবে।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মকবুল হোসেন, সদর জামায়াতের আমির মাহফুজ ভূইয়া, সেক্রেটারি ইলিয়াছুজ্জামান, ইউনিয়ন সহকারী সেক্রেটারি আইয়ুব খান, মো. আতিকুজ্জামান, আল-আমিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

নরসিংদীতে ধ’র্ষণের বিচার চাওয়ায় বিশোরীকে বাবার কাছ থেকে অপহরণের পর হত্যা

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭৫ নেতাকর্মী

আপডেট সময় ০৬:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫