ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তফশিল ঘোষণা কবে, জানালেন ইসি মাসউদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৪৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, বুধবার সন্ধ্যায় কিংবা সর্বোচ্চ আগামী ১১ ডিসেম্বর তফশিল ঘোষণা করা হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার রহমানেল মাসউদ জানান, বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের তফশিল–সংক্রান্ত ভাষণ রেকর্ড করা হবে। পরিস্থিতি অনুকূলে থাকলে সেদিনই সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ প্রচার করবে বিটিভি ও বেতার। কোনো কারণে তা সম্ভব না হলে বৃহস্পতিবার তফশিল ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, তফশিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ইতোমধ্যে ভাষণ প্রচারের জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি পাঠিয়েছে ইসি সচিবালয়।

ইসি সূত্র জানায়, নতুন দায়িত্ব গ্রহণের পর এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের এটি প্রথম জাতীয় নির্বাচন। দায়িত্বের শুরুর দিকেই বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে যাচ্ছে কমিশন। রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠকের পর সিইসির রেকর্ডকৃত ভাষণ প্রচার করা হবে।

তফশিলে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হতে পারে বলেও জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

তফশিল ঘোষণা কবে, জানালেন ইসি মাসউদ

আপডেট সময় ০১:৪৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫