ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৩ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর শতাধিক সদস্যকে নিয়ে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন তিনি।

সভায় মোট ১০১ জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সভা পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান ব্যক্তিগতভাবে মেজর জেনারেল (অব.) সৈয়দ ফাতেমী আহমেদ রুমির কাছে দীর্ঘ দিনের একটি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি স্মরণ করিয়ে দেন, পুরান ঢাকা থেকে আমিন বাজার পর্যন্ত এক মিছিলে ভিড়ের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে তিনি রুমি আহমেদের সঙ্গে রূঢ় আচরণ করেছিলেন। ওই ঘটনার জন্য তিনি আন্তরিকভাবে ক্ষমা চান।

জবাবে রুমি আহমেদ বলেন, “আপনার কথার জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। আমি এটি মনে রাখব।”

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং উপস্থিত অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের মধ্যে মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসানসহ অনেকে।

জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান

আপডেট সময় ০৯:২০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫