ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আমরা অপেক্ষা করছি হয়তো জীবন হারাবো, কিন্তু জুলাইকে ত্যাগ করবো না: নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৮ বার পড়া হয়েছে

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সহযোদ্ধার এমন সংকটময় মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে নাহিদ ইসলাম লেখেন,
“ফিরে আসো আমাদের মাঝে, ভাই। ফিরে আসো সেই মানুষদের কাছে এবং সেই আন্দোলনে, যার জন্য তুমি লড়েছিলে। আমরা অপেক্ষা করছি। আমরা হয়তো জীবন হারাবো, কিন্তু জুলাইকে ত্যাগ করবো না।”

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, “ভাই হাদি, আমরা তোমাকে রক্ষা করতে পারিনি। তুমি এই দেশের জন্য দাঁড়িয়েছিলে, আর আমরা তোমাকে ব্যর্থ করেছি। তুমি জুলাইয়ের জন্য, মর্যাদা ও ন্যায়বিচারের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলে। অথচ আমরা জুলাই প্রজন্মকে এক করতে পারিনি।”

নাহিদ ইসলাম বলেন, সাহসী, ক্রুদ্ধ ও আশাবাদী সেই তরুণরা একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র চেয়েছিল। কিন্তু রাজনৈতিক ভুল ও সময় নষ্টের কারণে তাদের একসঙ্গে রাখা সম্ভব হয়নি, যার মূল্য দিতে হয়েছে জনগণকে।

তিনি স্মরণ করিয়ে দেন, জুলাই আন্দোলনে নিহত ভাই-বোনেরা কোনো ক্ষমতা, দল বা পদ-পদবির জন্য জীবন দেননি; তারা নিহত হয়েছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি ভিন্ন বাংলাদেশের স্বপ্ন দেখার কারণে।
“আমরা চাপে আছি, আমরা আহত। কিন্তু এখনো দাঁড়িয়ে আছি। এই সংগ্রাম চলবে—যাতে তোমার সন্তান এবং এই দেশের প্রতিটি শিশু মর্যাদার সঙ্গে বাঁচতে পারে,”—লেখেন তিনি।

এনসিপির আহ্বায়ক স্বীকার করেন, গত দেড় বছরে ইতিহাস যে দায়িত্ব তাদের কাঁধে দিয়েছিল, তা যথাযথভাবে পালন করা সম্ভব হয়নি। তবে তিনি স্পষ্ট করে বলেন, পিছু হটা কোনো বিকল্প নয়।

স্ট্যাটাসের শেষাংশে নাহিদ ইসলাম লেখেন, “আমরা শত্রুর প্রতিও ন্যায়বিচার চর্চা করব। কিন্তু ফ্যাসিস্টদের জন্য কোনো ক্ষমা নেই। যারা এই দেশ ধ্বংস করেছে, নির্যাতনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং হাজারো মানুষ হত্যা করেছে—তাদের জন্য এক ইঞ্চি ক্ষমাও নেই।”

সবশেষে আবারও সহযোদ্ধাকে আহ্বান জানিয়ে তিনি লেখেন,
“ফিরে আসো আমাদের মাঝে, ভাই। আমরা অপেক্ষা করছি। আমরা হয়তো জীবন হারাবো, কিন্তু জুলাইকে ত্যাগ করবো না।”

জনপ্রিয় সংবাদ

সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু!

আমরা অপেক্ষা করছি হয়তো জীবন হারাবো, কিন্তু জুলাইকে ত্যাগ করবো না: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৭:৫৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫