ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদির পরিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যমুনায়

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৪৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৬০৯ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যমুনায় প্রবেশ করেছে।

এদিকে ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। তার দাবি, হামলার পর পর্যাপ্ত তৎপরতা না দেখানোয় জনমনে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ওসমান হাদির পরিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যমুনায়

আপডেট সময় ১২:৪৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫