ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৩৫ বছর আগে পটুয়াখালীর বাড়ি ছেড়েছেন হাদির হামলাকারীর পরিবার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের পারিবারিক পটভূমি নিয়ে নতুন তথ্য মিলেছে।

স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা গেছে, সন্দেহভাজনের বাবা হুমায়ূন কবির ওরফে মালেক প্রায় ৩৫ বছর আগে পুরো পরিবার নিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর গ্রাম ছেড়ে ঢাকায় চলে যান। রাহুলের জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই হওয়ায় তিনি কখনো গ্রামের বাড়িতে আসেননি। ফলে কেশবপুর গ্রামের কেউ তাকে চেনে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

গ্রামবাসীরা জানান, কেশবপুর গ্রামে তাদের যেসব জমিজমা ও বসতভিটা ছিল, সেগুলো বহু আগেই বিক্রি করে দেওয়া হয়েছে। বর্তমানে ওই এলাকায় তাদের কোনো সম্পত্তি নেই এবং আত্মীয়-স্বজনদের সঙ্গেও দীর্ঘদিন ধরে কোনো যোগাযোগ নেই।

সন্দেহভাজনের চাচি মিনারা বেগম (৫৫) বলেন, “মাসুদের পরিবার প্রায় ৩৫ বছর ধরে ঢাকায় থাকে। আমরা কখনো তাদের দেখিনি, কোনো যোগাযোগও নেই।”

এদিকে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছে এবং ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী সন্দেহভাজনের পরিবারের কেউ বর্তমানে ওই এলাকায় বসবাস করছেন না। তবে সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় এলাকায় বাড়তি নজরদারি রাখা হয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু!

৩৫ বছর আগে পটুয়াখালীর বাড়ি ছেড়েছেন হাদির হামলাকারীর পরিবার

আপডেট সময় ০৮:৫২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫