ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা সাদিক কায়েমের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। তিনি জানান, সোমবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু চত্বর থেকে জমায়েত হয়ে এই কর্মসূচি পালন করা হবে।

রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে কর্মসূচির ঘোষণা দিয়ে আবু সাদিক কায়েম লেখেন, ওসমান হাদির ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে। কর্মসূচিতে ছাত্রজনতাকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি।

এর আগে দেওয়া আরেক ফেসবুক পোস্টে ডাকসুর ভিপি বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে একজন প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও অশনিসংকেত। তার অভিযোগ, পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দেশি-বিদেশি দোসররা আসন্ন নির্বাচন প্রতিহত করতে পরিকল্পিতভাবে হুমকি ও সহিংসতায় জড়াচ্ছে।

তিনি আরও বলেন, প্রার্থীর ওপর এ ধরনের হামলা সুষ্ঠু নির্বাচন আয়োজন ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কা তৈরি করেছে। এ প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং ঘটনার পেছনের রাজনৈতিক উদ্দেশ্য উদ্ঘাটন করে জাতির সামনে তুলে ধরতে হবে।

একই সঙ্গে দলমত নির্বিশেষে মাঠে থাকা সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

জনপ্রিয় সংবাদ

ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়, প্রথম নির্বাচনেই বাজিমাত

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা সাদিক কায়েমের

আপডেট সময় ০৯:৫০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫