ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদিকে নিয়ে যাওয়ার সময় চিকিৎসক বললেন, ‘ভেরি ফেভারেবল কন্ডিশন’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৫৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৭ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। সোমবার বেলা ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।

এর আগে চিকিৎসকরা ওসমান হাদির অবস্থাকে ‘ভেরি ফেভারেবল কনডিশন’ হিসেবে উল্লেখ করেন। এয়ার অ্যাম্বুলেন্সে তার সঙ্গে দুই ভাইও সিঙ্গাপুরে গেছেন। সোমবার বেলা ১১টা ২২ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় এয়ার অ্যাম্বুলেন্সটি।

এভারকেয়ার হাসপাতালের আইসিইউ থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানোর আগে চিকিৎসকরা জানান, তার অবস্থা ‘অনুকূল’। আইসিইউ থেকে বের করার সময়কার একটি ভিডিও দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে। ভিডিওতে চিকিৎসকদের বলতে শোনা যায়, “Moving from ICU with a very favourable condition।” পাশাপাশি তারা হার্টবিট, ব্লাড প্রেসারসহ শারীরিক বিভিন্ন সূচকের তথ্যও তুলে ধরেন।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই আততায়ী চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

চিকিৎসকদের মতে, বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

ওসমান হাদিকে নিয়ে যাওয়ার সময় চিকিৎসক বললেন, ‘ভেরি ফেভারেবল কন্ডিশন’

আপডেট সময় ০২:৫৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫