ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি সদস্যসহ ২০ আ.লীগ কর্মীর বিএনপিতে যোগদান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আবদুর রবসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ জন কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজ ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে আওয়ামী লীগের স্বৈরাচারী কর্মকাণ্ড, সাংগঠনিক নিষ্ক্রিয়তা এবং নেতা-কর্মীদের মধ্যে বিভাজন ও বিবাদের কারণে তারা দলটির রাজনীতিতে হতাশ হয়ে পড়েন। এসব কারণে বিএনপির আদর্শ, কর্মসূচি ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি আস্থা রেখে তারা দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে আবদুর রব মেম্বার বলেন, “আমি স্থানীয় আওয়ামী লীগের কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট ছিলাম। প্রতিবাদ করায় আলতাফ মাস্টার ও তার ভাই হোসেন মাস্টার আমাকে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত রেখেছেন। তাদের স্বেচ্ছাচারিতা ও অন্যায়ের কারণে আমার মধ্যে ক্ষোভ জন্মায়। কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই আমি স্বেচ্ছায় ২০ জন কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি।”

তিনি আরও বলেন, “উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজের হাত ধরেই আমরা বিএনপিতে এসেছি। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহী।”

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক কবিরাজ বলেন, “ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবদুর রবসহ ২০ জন কর্মী বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই যোগদান স্থানীয় রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

ইউপি সদস্যসহ ২০ আ.লীগ কর্মীর বিএনপিতে যোগদান

আপডেট সময় ০১:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫