ঢাকা ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, বেশ কয়েকজন বাংলাদেশি আটক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনুমোদন ছাড়া বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা চালানোয় প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এরইমধ্যে কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ বলে জানিয়েছে দূতাবাস।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন এলাকায় হলরুম ভাড়া করে এবং হোটেল-রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসাবাড়িতে অননুমোদিত সংগঠনের ব্যানারে সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে রাজনৈতিক প্রচার-প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।

এই প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে সৌদি কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন, রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস।

একই সঙ্গে সৌদি আরবের প্রচলিত আইন-কানুন ও বিধি-বিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে সব প্রবাসী বাংলাদেশির প্রতি।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, বেশ কয়েকজন বাংলাদেশি আটক

আপডেট সময় ১০:২৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫