ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে মুন্না (১৮) নামের এক বাংলাদেশি যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। আটক যুবক মুন্না আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের মো. শাহ আলম মিয়ার ছেলে।

পরিবারের দাবি, বুধবার (১৭ ডিসেম্বর) ভোরের দিকে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ সদস্যরা মুন্নাকে আটক করে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায়। ঘটনার পর থেকে বুধবার বেলা আড়াইটা পর্যন্ত সে বাড়িতে ফিরে আসেনি।

বুধবার দুপুর ২টার দিকে বাউতলা এলাকায় সরেজমিনে দেখা যায়, মুন্নার বাবা মো. শাহ আলম মিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে ছেলের ফেরার অপেক্ষা করছেন। তিনি জানান, মুন্না বেকার ছিল। মাঝে মাঝে অটোরিকশা চালালেও আলাদা ঘরে বসবাস করত। সকালে ঘুম থেকে উঠে ছেলেকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে সীমান্ত এলাকার এক ভারতীয় বাসিন্দার মাধ্যমে জানতে পারেন, বিএসএফ তার ছেলেকে ধরে নিয়ে গেছে।

শাহ আলম মিয়া আরও বলেন, বিষয়টি তিনি আগরতলায় থাকা আত্মীয়দের জানান। তারা বিএসএফ ক্যাম্পে গিয়ে মুন্নাকে দেখতে পেয়েছেন বলে তাকে জানিয়েছেন। বর্তমানে তারা তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করছেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আখাউড়া বিজিবি কোম্পানি সদরের এক কোম্পানি কমান্ডার জানান, ঘটনার বিষয়ে অবগত হওয়ার পর তারা বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে বিএসএফ কর্তৃপক্ষ এখন পর্যন্ত মুন্নাকে আটক করার বিষয়টি স্বীকার করেনি।

এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

মাদক পাচাররোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

আপডেট সময় ১১:২৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫