ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খাস দিলে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:১৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জন্য খাস দিলে (একনিষ্ঠ মনে) দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সবাই খাস দিলে দোয়া করলে হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন,
“আপনারা সবাই আমাদের ছোটভাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আগামীকাল জুমার নামাজের পরও তার জন্য দোয়া করবেন। আপনারা খাস দিলে দোয়া করবেন।”

তিনি আরও বলেন,
“অন্য ধর্মাবলম্বীদেরও তার জন্য দোয়া করতে বলবেন। এখন তার জন্য দোয়াই সবচেয়ে বেশি দরকার। আপনারা যদি খাস দিলে দোয়া করেন, তিনি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবেন।”

এদিকে, গত সোমবার ওসমান হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ তিন দফা দাবি মানা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম। তবে হত্যাচেষ্টার অগ্রগতি ও পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত শুক্রবার মতিঝিল এলাকায় প্রচার শেষে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে গুলি করে।

মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

খাস দিলে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৫:১৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫