ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সির আসনে আ.লীগের ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদানে সমালোচনার ঝড়

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৩০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। রোববার কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ধানের শীষের প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান মুন্সির বাড়িতে আনুষ্ঠানিকভাবে এ যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আলম হাজারী, বড়শালঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিয়া রুবেল, আওয়ামী লীগ নেতা টিটু মইশান, নাজমুল, আতাউর রহমান সয়ন ও তার বাবা বজলু আমিন, জানু মিয়া, ইদ্রিস খান, ফরিদ হাজারী, মোহাম্মদ শাহিন (বড়শালঘর), শাহ আলীসহ প্রায় ২০০ জন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সিসহ উপজেলা বিএনপির নেতারা।
তবে এই যোগদানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র সমালোচনার ঝড় ওঠে। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রকাশ্যে ক্ষোভ জানান। এমনকি বিএনপির অভ্যন্তর থেকেও বিষয়টি নিয়ে অসন্তোষ ও দুঃখ প্রকাশ করা হচ্ছে।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই ঘটনাকে ‘নগ্ন পুনর্বাসন’ আখ্যা দিয়ে বলেন, গত ১৭ বছর ধরে যারা নির্যাতন-নিপীড়ন ও হামলা-মামলা চালিয়েছে, তাদের বিএনপিতে স্থান দেওয়া তৃণমূল বিএনপির নেতাকর্মীদের অপমান করার শামিল।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এএফএম তারেক মুন্সি বলেন, যারা রাজনীতি করেছে কিন্তু কোনো পদে ছিল না—তারা চাইলে যোগ দিতে পারে। কিন্তু যারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের দায়িত্বশীল পদে ছিল, তাদের বিএনপিতে নেওয়া লজ্জাজনক। বিষয়টি হাইকমান্ডকে জানানো হবে বলেও জানান তিনি।
জামায়াতের এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদ বলেন, আওয়ামী শাসনামলে যারা সাধারণ মানুষকে নির্যাতন করেছে, আজ তাদের বিএনপিতে যোগদান অত্যন্ত দুঃখজনক। অনেকেই নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য দল পরিবর্তন করছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

মুন্সির আসনে আ.লীগের ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদানে সমালোচনার ঝড়

আপডেট সময় ১০:৩০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫