ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত কর্মীর যমজ নবজাতকের নাম রাখা হলো ‘ওসমান-হাদি’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:০১:০০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরীফ ওসমান হাদির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে কক্সবাজারের শ্রমিক কল্যাণ ফেডারেশন শহরের ৪ নম্বর ওয়ার্ড শাখার অর্থসম্পাদক জহুর আলম তার সদ্যজাত যমজ সন্তানের নাম রাখলেন শহিদ ওসমান হাদির নামে।
যমজ সন্তানদের একজনের নাম রাখা হয়েছে হাসান ওসমান এবং অপরজনের নাম রাখা হয়েছে হোসাইন হাদি। বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন।
জহুর আলম বলেন, “শহিদ হাদি শুধু একজন ক্ষণজন্মা মানুষ নন, তিনি একটি ইতিহাস। তাঁর নামে আমার সন্তানদের পরিচয় দিতে পারা আমাদের জীবনের বড় গর্ব।”
উল্লেখ্য, শহিদ শরীফ ওসমান হাদি ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের রাস্তায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন এবং ছয় দিন চিকিৎসাধীন থাকার পর সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু বরণ করেন। তার জানাজা ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

জামায়াত কর্মীর যমজ নবজাতকের নাম রাখা হলো ‘ওসমান-হাদি’

আপডেট সময় ০১:০১:০০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫