ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে

মদিনার পবিত্র মসজিদে নববীর সম্মানিত মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ইন্তেকালে মুসলিম বিশ্ব এক নিবেদিতপ্রাণ খাদেমকে হারাল।
সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতে তার জানাজা আদায় করা হয়। পরে তাকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।
শেখ ফয়সাল নোমান দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সুমধুর কণ্ঠে উচ্চারিত আজান ও গভীর ধর্মীয় নিষ্ঠা বিশ্বের লাখো মুসলমানের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিল।
‘ইনসাইড দ্য হারামাইন’ জানায়, তিনি ১৪২২ হিজরি (২০০১ খ্রি.) সালে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত হন। বংশ পরম্পরায় এই মহান দায়িত্ব পালনের সৌভাগ্য অর্জন করেছিলেন তিনি। তার দাদা ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন এবং তার বাবা মাত্র ১৪ বছর বয়সে এই সম্মানিত দায়িত্বে নিযুক্ত হন।
১৪২২ হিজরি থেকে ১৪৪৭ হিজরি পর্যন্ত টানা ২৫ বছর ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন শেখ ফয়সাল নোমান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুসলিম উম্মাহর মাঝে।

জনপ্রিয় সংবাদ

মাদক পাচাররোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

আপডেট সময় ১১:৪৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫