ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বাঁধা দেওয়ায় কৃষকের খামারে আগুন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৪৬:০২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৫৪৩ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বাধাঁ দেয়ার জেরে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি মুরগির খামারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে।

সোমবার দিবাগত রাত ১১ টায় উপজেলার কুতুবা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নতুন বাজারে এ ঘটনা ঘটে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন সদস্য মিলে তার খামারে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী হারুন গোলদার।

অভিযোগকারী বলেন, ‘ঘটনার দিন সকালে আমি এবং আমার পরিবারের সদস্যরা আমার এক নিকট আত্মীয়র বাড়ি যাই। সেখান থেকে রাত আনুমানিক ১০টার সময় আমি এবং আমার ছেলে বাড়িতে আসি। সব কিছু দেখে ঘুমাতে যাই। কিছুক্ষণ পর হাঁস মুরগীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি আমার খামারে আগুন জ্বলছে।’

আমি চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

তিনি বলেন, কিছু দিন আগে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের ব্যানারে স্থানীয় জামারুল, মানিক, মামুন, এমরান, আরমান এর নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। ওই মিছিলকারীদের আমি বাধাঁ দেই। তখন তারা আমাকে হুমকি দিয়ে বলে তোর বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিবো। তারই পরিপ্রেক্ষিতে তারা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়।

বিষয়টি নিয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

সেনা অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদল নেত্রী গ্রেফতার

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বাঁধা দেওয়ায় কৃষকের খামারে আগুন

আপডেট সময় ০৭:৪৬:০২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬