ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি সদস্যকে লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ছিনতাই

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৫৪৯ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর জুগিতলা এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় গুলির মুখে পড়েও অল্পের জন্য প্রাণে বেঁচেছেন গাজীপুর মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদস্য মো. হাবিব চৌধুরী (২৪)। এ সময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী হাবিব চৌধুরী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের বাসিন্দা। তিনি ফটিক চান ও রুকসানা দম্পতির সন্তান। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মুগর খাল (৭১ গলি) এলাকায় বসবাস করছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে জুগিতলা এলাকায় দুই ব্যক্তি মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে। এক পর্যায়ে মোটরসাইকেলটি পরীক্ষা করার কথা বলে একজন সেটিতে উঠে পড়ে। ঠিক তখনই অপরজন হঠাৎ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি তার শরীরে না লাগায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এরই মধ্যে দুর্বৃত্তরা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, ঘটনার বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশি অভিযান চলমান রয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে হাবিব বলেন, মোটরসাইকেল কেনার কথা বলে তারা আমার সঙ্গে দেখা করে। টেস্ট করার কথা বলেই একজন উঠে পড়ে এবং অপরজন আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সৌভাগ্যক্রমে গুলি লাগেনি। এরপর তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আমি এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান বলেন, এনসিপির একজন সাহসী নেতা হাবিবি চৌধুরী। মূলত তাকে ট্র্যাপ সাজিয়ে তাকে গুলি করা হয়। শহীদ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে আজকে তাকেও একইভাবে হত্যার চেষ্টা করা হচ্ছিল। এটা খুবই এলার্মিং। তাকে উদ্দেশ্য করে দুই রাউন্ড গুলি করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তারা কেউই নিরাপদ নয়। রাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে না। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ১২ ঘণ্টার সময় দিচ্ছি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে।

জনপ্রিয় সংবাদ

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা চলছেই, যুদ্ধবিমান বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

এনসিপি সদস্যকে লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ছিনতাই

আপডেট সময় ১১:৪১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬