ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আসুন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৫২৩ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোট মানে জনগণের সরাসরি মতামত। গণভোট মানে জনগণ নিয়ন্ত্রিত রাষ্ট্র। ‘হ্যাঁ’ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা। আসুন, দল-মত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি। আপনার একটি ভোটই হতে পারে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রধান হাতিয়ার।

গতকাল শনিবার জামায়াত আমির ডা. শফিকুর রহমান ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন।

পোস্টে জামায়াত আমির আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-‘হ্যাঁ’ ভোট মানে পরিবর্তনের পক্ষে অবস্থান। ‘হ্যাঁ’ ভোট মানে জুলাই সনদের পক্ষে অবস্থান। ‘হ্যাঁ’ ভোট মানে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়া। ‘হ্যাঁ’ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা। আসুন, দল-মত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি। আপনার একটি ভোটই হতে পারে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রধান হাতিয়ার।

তিনি বলেন, আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। গণভোটের মাধ্যমে আমরা অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিপরীতে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি।

জনপ্রিয় সংবাদ

সেনা অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদল নেত্রী গ্রেফতার

আসুন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি: জামায়াত আমির

আপডেট সময় ১১:৫৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬