ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুরুল হক নুর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৪০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৫৪৮ বার পড়া হয়েছে

এবার গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপির জোটের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, দলের সিদ্ধান্ত অমান্য করে বিএনপির একজন নেতা পটুয়াখালী-৩ আসনে প্রার্থী হয়েছেন। নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদল ও যুবদলের নেতাদের ডেকে নুরের পক্ষে কাজ করতে নির্দেশ দিয়েছিলেন। তবে উপজেলার কিছু নেতৃবৃন্দ (দশমিনা-গলাচিপা বিএনপি) তা না মানায় উপজেলার কমিটি বাতিল করা হয়েছে।

গতকাল সোমবার (১৯ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুর আরও বলেন, আজকের দোয়া ও মিলাদে আওয়ামী লীগ, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তিনি দাবি করেন, তার দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। এ সময় নুর নির্বাচিত হলে পটুয়াখালী-৩ আসনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন।

দোয়া মিলাদ অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ ও বিএনপির একাংশের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে দানবাক্সে চিঠি, সঙ্গে নগদ টাকা ও একজোড়া স্বর্ণের দুল

আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুরুল হক নুর

আপডেট সময় ১২:৪০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬