ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সরকার গঠন করলে ফের খাল খনন কর্মসূচি শুরু হবে: সিলেটের জনসভায় তারেক রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৫৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫৭০ বার পড়া হয়েছে

এবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়লাভ করলে সিলেটের বন্যা সম্যার সমাধানের জন্য আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জন সমাবেশে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, হাজার হাজার গুম খুনের বিনিময়ে আজকে আমরা এখানে লক্ষজনতা একত্রিত হয়েছি। গত ১৫ বছর একটি দল ক্ষমতার নামে আরেকটি দেশের গোলাম গিয়েছিলো। তাই আমি বলেছি দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ।

বিএনপির চেয়ারম্যান বলেন, গত ১৫ বছর উন্নয়নের নামে দেশের কোটি টাকা টাকা লুট হয়েছে। তার প্রমাণ ঢাকা থেকে সিলেট আসতে যে সময় লাগে তা লন্ডন যেতে এত সময় লাগেনা। তারেক রহমান বলেন, দেশের বেকারত্ব সমাধানে যুবকদের জন্য কাজের ব্যবস্থা করতে চাই। সেটা হয় দেশের ভিতর না হয় দেশের বাইরে। আমরা যুবক ভাইদের স্বাবলম্বী করতে চাই।

এদিন বেলা পৌনে ১১টার দিকে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জনসভাকে কেন্দ্র সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

বিএনপি সরকার গঠন করলে ফের খাল খনন কর্মসূচি শুরু হবে: সিলেটের জনসভায় তারেক রহমান

আপডেট সময় ০১:৫৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬