ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন নেতার মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু এনসিপির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫৭২ বার পড়া হয়েছে

এবার তিন নেতার মাজার জিয়ারতের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের কবর জিয়ারতের মাধ্যমে দলের কার্যক্রমের সূচনা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় তিনি বলেন, আধিপত্যের বিরুদ্ধে এনসিপি বরাবরই সোচ্চার ছিল এবং আগামীতেও থাকবে। এরপর তারা শহীদ শরিফ ওসমান হাদীর কবর জিয়ারত করবেন।

প্রচারণা কর্মসূচি তিন নেতার মাজার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হবে বলে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

তিন নেতার মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু এনসিপির

আপডেট সময় ০২:১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬